1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার - Madaripur Protidin
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরাবরাহের অভিযোগ।মাদারীপুর সদরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ,: তদন্ত কমিটি গঠন। মাদারীপুরে এলপিজি গ্রাসের কৃত্রিম সংকট , বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার । প্রভাব পড়ছে খুচরা বিক্রেতাদের উপর। মাদারীপুরে সড়কের গাইডওয়াল নির্মানে নিম্ন মানের কাজের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাদারীপুর জেলায়  কর্মরত সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা রাজৈরে  জুয়া খেলায় বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত

মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৪.০৫ পিএম
  • ১১ জন পঠিত
মাদারীপুর:
মাদারীপুরে মানবপাচার মামলার আসামি পুত্রবধু ও শশুরকে গ্রেফতার করেছে রেব(rab)। সোমবার রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তানিয়া বেগম শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের শীর্ষ মানবপাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী ও সালাম মোল্লা একই এলাকার আলী মোল্লার ছেলে। গ্রেফতার দুইজন সম্পর্কে পুত্রবধু ও শশুর।
মামলার এজাহারে বলা হয়, ১৮ লাখ টাকায় সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রুহুল মাতুব্বরের ছেলে লিমন মাতুব্বরকে (২২) সরাসরি ইতালি নেয়ার প্রলোভন দেয় শীর্ষ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য সোবাহান মোল্লা ও তার লোকজন। পুরো ১৮ লাখ টাকা দেয়া হলে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওয়ানা হয় লিমন। প্রথমে তাকে সৌদিআরব নিয়ে যায় দালালচক্র। পরে সেখান থেকে ওই যুবককে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখে মাফিয়ারা। পরে নির্যাতন চালিয়ে পরিবার থেকে কয়েক দফায় মুক্তিপন হিসেবে নগদ ও ব্যাংকের মাধ্যমে আরো ১২ লাখ টাকা হাতিয়ে দেয় দালালচক্র। এরপর আর কোন হদিস নেই লিমনের। এই ঘটনায় ৭ এপ্রিল সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার শামীম মাতুব্বরের স্ত্রী ও ভুক্তভোগী লিমনের খালা মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তার বাবা সালাম ও সোবাহানের স্ত্রী তানিয়াসহ ৮ জনের নামে মানবপাচার আইনে মামলা করেন। পরে অভিযান চালিয়ে সোবাহানের স্ত্রী তানিয়া ও তার শশুর সালাম মোল্লাকে গ্রেফতার করে rab-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে গ্রেফতার দুইজনকে সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে পাঠানো হয় আদালতে। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম গ্রেফতার দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Screenshot

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মানবপাচার মামলায় গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই মামলায় বাকি আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!