1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন - Madaripur Protidin
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার পটুয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান মাদারীপুর ও রাজৈরে নিম্নমানের খাবার সরাবরাহের অভিযোগ।মাদারীপুর সদরে টিফিনের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ,: তদন্ত কমিটি গঠন। মাদারীপুরে এলপিজি গ্রাসের কৃত্রিম সংকট , বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার । প্রভাব পড়ছে খুচরা বিক্রেতাদের উপর। মাদারীপুরে সড়কের গাইডওয়াল নির্মানে নিম্ন মানের কাজের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাদারীপুর জেলায়  কর্মরত সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা রাজৈরে  জুয়া খেলায় বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত

মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩.৫৭ পিএম
  • ২১ জন পঠিত
   মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুর শহরের লেকের পাড় মুক্তমঞ্চে আজ মঙ্গলবার সকালে শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষ বরণের অনুষ্ঠান শুরু হয়। জেলা শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর শিল্পীরা নেচে, গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে লেকের পাড়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া । উদ্বোধন  শেষে    বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহনে  বর্ণিল  আনন্দ  শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। বাদ্যযন্ত্রের মাধ্যমে শোভাযাত্রায় বাংলার প্রাচীন সংস্কৃতিক বিভিন্ন প্রতীকী উপস্থাপন করা হয়।  এ সময় অন্যান্য মধ্যে এ শোভাযাত্রায়  যাত্রায়  অংশগ্রহন করেন জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ প্রমুখ।

 অন্যদিকে   নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে মাদারীপুরের রাজৈর  উপজেলা প্রশাসন। উপজেলা শিল্পকলা একাডেমির সামনে নজরুল মঞ্চকে ঘিরে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
  সকাল ৯টায়  উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে নজরুল মঞ্চে শুরু হয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ নিয়াজ শিশির, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধ্রুব মন্ডল, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম, তদন্ত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশাহ ফয়সাল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ননিগোপালসহ স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজনে ছিল দলীয় নৃত্য, একক নৃত্য, বৈশাখী গান,  ও লোকজ পরিবেশনা। বিকেল পর্যন্ত নানা আয়োজনে উৎসবটি চলমান থাকে।
উপজেলা শিল্পকলা একাডেমির সামনে গাছের ছায়ায় বসে গল্প, গান আর মিলনমেলার মধ্য দিয়ে যেন ফিরে আসে চিরচেনা গ্রামীণ বাংলার আবহ। অংশগ্রহণকারীদের রঙিন পোশাক, প্রাণখোলা হাসি আর মাটির গন্ধে ভেজা পরিবেশ উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!