1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে ভ্রাম্যমান আদালত, বিপুল পরিমাণ জাটকা জব্দ ৫ জনের কারাদন্ড - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে ভ্রাম্যমান আদালত, বিপুল পরিমাণ জাটকা জব্দ \ ৫ জনের কারাদন্ড \

  • প্রকাশিত : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ৭.৫১ পিএম
  • ৭১৩ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি \
মাদারীপুরের রাজৈর থেকে বিপুল পরিমান জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। বুধবার উপজেলার টেকেরহাট বন্দরের মৎস্য আড়ৎ ও রাজৈর বাসষ্টান্ড বাজার থেকে এসব জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় ৫ মৎস্য ব্যবসায়ীকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
রাজৈর মৎস্য অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার টেকেরহাট বন্দরের সাহাবুদ্দিন মোল­া কমপ্লেক্সের পিছনে মৎস্য আড়তে ও রাজৈর বাসষ্টান্ড বাজারে জাটকা বিক্রি হচ্ছে সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৯ শ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা ব্যবসায়ের সাথে জড়িত থাকায় সরমঙ্গল গ্রামে মৃত রহিম বেপারীর ছেলে সালাম বেপারী, মুকসুদপুর উপজেলার মুনিরকান্দি গ্রামের মৃত নিখিল বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস, রাজৈর বেপারীপাড়া গ্রামের মৃত নুরুদ্দিন বেপারীর ছেলে মাসুদ রানা, পশ্চিম রাজৈর গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে সাহাদাত হাওলাদার, ও হৃদয়নন্দী গ্রামের মান্নান হাওলাদারের ছেলে রমিম হাওলাদারসহ ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা মোতাবেক ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান এই আদেশ দেন।
রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক জানান, প্রতিবছর নভেম্বর থেকে জুন পর্যন্ত আমরা জাটকার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি। আজ বুধবার নিষিদ্ধ জাটকা বিক্রির দায়ে ৫ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বন্টন করে দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!