1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভারের আমিন বাজার থেকে অনলাইন জুয়ার আসর ৬ টি বৈদেশিক মুদ্রার নোট এবং নগদ ১,৪৫,২৫০ টাকাসহ ৭ জুয়াড়ী গ্রেফতার । - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সাভারের আমিন বাজার থেকে অনলাইন জুয়ার আসর ৬ টি বৈদেশিক মুদ্রার নোট এবং নগদ ১,৪৫,২৫০ টাকাসহ ৭ জুয়াড়ী গ্রেফতার ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ৬.১৫ পিএম
  • ৭৩৭ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ সাভারের আমিন বাজার এলাকায় অনলাইনভিত্তিক জুয়ার আসর হতে ০৬ টি বৈদেশিক মুদ্রার নোট এবং নগদ ১,৪৫,২৫০ টাকাসহ ৭ জন জুয়াড়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‌্যাব ৪ জানায়, ২৪ ফেব্রæয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাভার মডেল থানাধীন আমিন বাজার এলাকায় কিছু অসাধু লোকজন অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের এ্যাপস এবং লিংক ব্যবহার করে জুয়া খেলার আয়োজন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এরুপ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে ৯ টি মোবাইল, ৬ টি বৈদেশিক মুদ্রার নোট, এবং জুয়ার আসর হতে নগদ ১,৪৫,২৫০/-টাকাসহ ৭ জন অনলাইন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতরা হলোঃ- আলী আহাম্মদ (২৮), জেলাঃ- ঢাকা, মোঃ আসলাম (২৪), জেলাঃ- মানিকগঞ্জ, মোঃ নুর মোহাম্মদ (৩২) জেলাঃ- লালমনিরহাট, মোঃ মহিদুল ইসলাম (২৮) জেলাঃ- মানিকগঞ্জ, মোঃ রুবেল হোসেন (২৩) জেলাঃ- পাবনা, মোঃ আবুল হোসেন (২৮) জেলাঃ- মানিকগঞ্জ, মোঃ আকাশ (১৮) জেলাঃ- রাজবাড়ী। জিজ্ঞাসবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় যে, তারা আধুনিক প্রযুক্তির বিভিন্ন এ্যাপস এবং লিংক ব্যবহার করে অনলাইন ভিত্তিক জুয়া খেলে বৈদেশিক মুদ্রায় লেনদেন করে আসছিলো।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ এরুপ অনলাইনভিত্তিক জুয়া বিরোধী বিশেষ নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!