1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৩৯ পিএম
  • ৬৬২ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। \
মাদারীপুরের রাজৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ও সন্ধ্যায় উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামে এ দুটি অপমৃত্যুর ঘটনা ঘটে । নিহতরা হলো রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামের গ্রাম পুলিশ গৌতম ভক্তের ছেলে সুজন ভক্ত (২) ও একই গ্রামের সুনীল রায়ের ছেলে অঙ্কুশ রায় (৭)।
জানা যায়, শুক্রবার দুপুরের দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামের গ্রাম পুলিশ গৌতম ভক্তের যমজ দুই ছেলে রিপন ভক্ত ও সুজন ভক্ত বাড়ীর নিকস্থ পুকুর পাড়ে খেলতে গেলে অকস্মাৎ দুই ভাই পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর তাদের দুই ভাইকে পুকুর থেকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুজন ভক্তকে মৃত ঘোষনা করেন। রিপন ভক্তকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করে।
একই দিন সন্ধ্যায় একই গ্রামের সুনীল রায়ের ছেলে অঙ্কুশ রায় বিকালে বাড়ীর নিকটস্থ পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পুকুর থেকে অঙ্কুশকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। একই গ্রামের দুইটি শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার জানান, পানিতে ডুবে দুইটির শিশুর মৃত্যুর সংবাদ শুনে তিনি তাদের বাড়িতে গিয়েছিলেন এবং শোকাহত পরিবার দুইটিকে শান্তুনা দিয়েছেন। রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!