1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফে ৭২০ ক্যান বিয়ার উদ্ধার এবং ১ টি পিকআপ জব্দসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনাফে ৭২০ ক্যান বিয়ার উদ্ধার এবং ১ টি পিকআপ জব্দসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ১.৫৮ পিএম
  • ৭৫০ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে ৭২০ ক্যান বিয়ার উদ্ধার এবং ১ টি পিকআপ জব্দসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ফেব্রæয়ারি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার সংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে উক্ত পিকআপটি (রেজি নং-চট্ট মেট্রে-ন-১১-১৯৩৩) চেকপোস্ট এর কাছে আসলে র‌্যাব সদস্যগণ গাড়িটিকে সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে তল্লাশী শুরু করলে গাড়িতে থাকা লোকজন দৌঁড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ সেলিম (৩০), পিতা-বকতার আহমদ,মাতা-সবুদা খাতুন,সাং-কাটাখালী,ওয়ার্ড নং-০১,ইউপি- হোয়াইক্যং, আমিনুল হক (২০), পিতা-আব্দুল হক, মাতা- দেলোয়ারা বেগম, সাং- নয়াপাড়া, ওয়ার্ড-০৫, ইউপি-হোয়াইক্যং, সর্ব থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদেরকে ধৃত করে এবং তাদের সহযোগী অপর একজন দৌঁড়ে পালিয়ে যায়। আসামীদেরকে পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক কোন উত্তর দিতে পারেনি। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় তাদের গাড়িতে কৌশলে লুকায়িত অবস্থায় বিয়ার ক্যান রাখা আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের গাড়ি তল্লাশী করে সর্বমোট ৭২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বিয়ার ক্যান বহন করে কক্সবাজার এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারী বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!