1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফের বড়ইতলী থেকে ৪৯,৫০০ পিস ইয়াবা উদ্ধার ২ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

টেকনাফের বড়ইতলী থেকে ৪৯,৫০০ পিস ইয়াবা উদ্ধার ২ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৬ মার্চ, ২০২১, ৪.৩২ পিএম
  • ৭৫১ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯,৫০০ পিস ইয়াবা উদ্ধারসহ শামসুল আলম ও জামাল হোসেন নামে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব সুত্র জানায়, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেইট সংলগ্ন টেকনাফ-কক্সবাজার পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ৬মার্চ ওই স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। শামসুল আলম (৩০), পিতা-মৃত মাহবুবুর রহমান, ২। জামাল হোসেন (৩৬), পিতা- ফজল আহমেদ, উভয় সাং- উত্তর লম্বরী, ওয়ার্ড নং- ০২, ইউপি-টেকনাফ সদর, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার’দের ধৃত করে। ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা প্লাস্টিকের বস্তা ও শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৪৯,৫০০ (ঊনপঞ্চাশ হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!