1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরের রাজনীতি সংঘাতমুখী। ৭ই মার্চ র‌্যালিতে ফটো সেশনকে কেন্দ্র করে আওয়ামলীগের দুই গ্রুপের সংঘর্ষ। ৫জন আহত। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজৈরের রাজনীতি সংঘাতমুখী। ৭ই মার্চ র‌্যালিতে ফটো সেশনকে কেন্দ্র করে আওয়ামলীগের দুই গ্রুপের সংঘর্ষ। ৫জন আহত।

  • প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১, ৪.৩৫ পিএম
  • ৮৯২ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলায় রোববার সকালে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনসমুহ ঐতিহাসিক ৭ই মার্চ পালনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের পর আয়োজিত র‌্যালির ব্যানারের সামনে দাড়িয়ে ফটো সেশনের সময় কটুক্তি করা নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫জন আহত হয়। মারাত্মক আহত পৌর যুবলীগের সভাপতি শহীদ মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিকল্প খালাশীকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামীলীগের অঙ্গসংগঠন সমুহে পাল্টাপাল্টি কমিটি গঠন করায় দীর্ঘ দিন যাবত রাজৈর আওয়ামীলীগের দ্বিধা বিভক্ত রাজনীতি ক্রমেই সংঘাতমুখী হয়ে পড়ছে। এর নিরসন না হলে যে কোন মুহুর্তে মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে বলে রাজৈর বাসী ধারনা করছে।
একাধিক দলীয় সূত্রে জানাযায়, রাজৈর উপজেলার বেপারীপাড়া মোড়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে রোববার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের পর আয়োজিত র‌্যালির ব্যানারের সামনে দাড়িয়ে ফটো সেশনের সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার সমর্থক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামাল মাতুব্বর ও প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপির সমর্থক উপজেলার বঙ্গবন্ধুর মানব কল্যাণ পরিষদের সভাপতি নাসির খালাসী মধ্যে ছবি তোলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে দ্বিধা বিভক্ত আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসমুহের দুই গ্র“পের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে । এসময় পৌর যুবলীগের সভাপতি শহীদ মোল্যা মারাতœক আহত হয় । শহিদ মোল্যাকে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । পরে বেলা ১০টার দিকে স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক বিকল্প খালাশী রাজৈর বাসষ্ট্যান্ড দিয়ে বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন বিকল্প খালাশীকে বেদম মারধর করে । পরে মারাতœক আহত অবস্থায় বিকল্প খালাশীকে উদ্ধার করে রাজৈর হাসাপাতালে ভর্তি করে । এসময় তার মোটর সাইকেলটি ভাংচুর করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।
রাজৈর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরউদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উভয় গ্রæপকে সাথে নিয়ে শান্তিপুর্নভাবে অনুষ্ঠানগুলি সম্পন্ন করার চেষ্টা করলেও একটি পক্ষ প্রত্যেকটি অনুষ্ঠান পালনে বিশৃংখল পরিবেশ তৈরী করে আসছে।

প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপির রাজৈর প্রতিনিধি আফম ফুয়াদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাজনৈতিক বিরোধ থাকতে পারে। তাই বলে মারামারি ও সংঘাত মোটেই কাম্য নয়। ঘটনাটির শাস্তিপুর্ন সমাধান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোপূর্বে ৪ মার্চ আওয়ামীলীগ অফিসে উভয় গ্র“পের যৌথ অংশগ্রহনে ৭ মার্চ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সেখানেও উভয় গ্র“পের মধ্যে হাতাহাতি হয় । ১৫ ফেব্র“য়ারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ২৬ মার্চ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সেখানেও উভয় গ্র“পের মধ্যে সংঘাত সৃষ্টি হয় । এ ভাবে যে কোন রাজনৈতিক অনুষ্ঠানে সংঘাত লেগেই থাকে । ওসি শেখ সাদিক জানান ছবি তোলা নিয়ে দুই গ্রæপের মধ্যে সংঘাত সৃষ্টি হয় । পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!