1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চ‚ড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে র‌্যাব-৪ ব্যাটালিয়ন চত্বরে আনন্দ উদযাপন। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চ‚ড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে র‌্যাব-৪ ব্যাটালিয়ন চত্বরে আনন্দ উদযাপন।

  • প্রকাশিত : সোমবার, ৮ মার্চ, ২০২১, ৮.১৫ এএম
  • ১৫৯৪ জন পঠিত

 

ডেক্স রিপোর্ট ঃ ৭ই মার্চ বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১৯৭১ সালে ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণ এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চ‚ড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম। এ সময় অত্র ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর র‌্যাব সদস্যসহ সম্মানিত বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, অত্র ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয়ের স্বাগত বক্তব্য এবং কেক কাটার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ প্রচার, ২০০৯ সাল থেকে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র প্রদর্শন, আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজউইকে প্রকাশিত “ইধহমষধফবংয: অ ঝঁৎঢ়ৎরংব উরমরঃধষ ষবধফবৎ রহ অংরধ” এবং জাতিসংঘ মহাসচিব কর্তৃক অভিনন্দন বার্তার ভিডিও ক্লিপ প্রদর্শন, বাংলায় অনুবাদ করা হয়। এছাড়াও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু ভিত্তিক কবিতা আবৃত্তিসহ বঙ্গবন্ধুর বাল্যকাল, রাজনৈতিক ও সংগ্রামী জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান, ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণ এবং সর্বোপরি তাঁর জীবনভিত্তিক বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত আলোচকগণ বঙ্গবন্ধুর বাংলার মানুষের প্রতি ভালোবাসা, তাঁর সারাজীবনের ত্যাগ-তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরেন। আনন্দ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‌্যাব সদস্য ল্যান্স কর্পোরাল আশরাফুল, সার্জেন্ট জহিরসহ নিজস্ব ও স্থানীয় শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পরিশেষে অধিনায়ক মহোদয় তাঁর সমাপনী বক্তব্য প্রদান ও আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সকল পদবীর র‌্যাব সদস্যদের স্বতস্ফ‚র্ত অংশগ্রহণের মাধ্যমে উক্ত আনন্দ উদযাপন অনুষ্ঠানটি সফল ও সুষ্ঠুভাবে পালিত হয়। এছাড়াও ব্যাটালিয়ন হেডকোয়ার্টারসহ র‌্যাব-৪ আওতাধীন সাভার ও মানিকগঞ্জ ক্যাম্পসমূহে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!