1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
করোনাভাইরাস। মাদারীপুরে ২২ ইউনিয়ন ও চার পৌরসভার ২১ ওয়ার্ড রেডজোন বৃহস্পতিবার থেকে লকডাউন - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

করোনাভাইরাস। মাদারীপুরে ২২ ইউনিয়ন ও চার পৌরসভার ২১ ওয়ার্ড রেডজোন\ বৃহস্পতিবার থেকে লকডাউন

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০, ৭.৫২ পিএম
  • ১০৮১ জন পঠিত

 

  • করোনাভাইরাস
    মাদারীপুরে ২২ ইউনিয়ন ও চার পৌরসভার ২১ ওয়ার্ড রেডজোন\ বৃহস্পতিবার থেকে লকডাউ
    মাদারীপুর প্রতিনিধি।
    করোনাভাইরাসের প্রার্দুভাব বাড়তে থাকায় মাদারীপুর জেলার ২২টি ইউনিয়ন ও চার পৌরসভার ২১টি ওয়ার্ড রেডজোনের আওতায় পড়েছে । ফলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ওসব এলাকায় লকডাউন শুরু হবে। এসব এলাকায় বিধি-নিষেধ আরোপ করে বুধবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। কেউ এই আদেশ অমান্য করলে জেল-জরিমানা হুশিয়ারিও দেয়া হয়েছে।
    জানা গেছে, মাদারীপুর পৌরসভার ১ থেকে ৭নং ওয়ার্ড পর্যন্ত ও সদর উপজেলার ছিলারচর, ঝাউদি, খোয়াজপুর, ধুইরাইল, মস্তফাপুর নিয়ে মোট ৫টি ইউনিয়ন রয়েছে। এছাড়া শিবচরের রেডজোনে পৌরসভার ৩টি ওয়ার্ড, ৮টি ইউনিয়ন। শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নং ওয়ার্ড এবং ইউনিয়নগুলো হচ্ছে শিবচর, দ্বিতীয়খন্ড, বহেরাতলা দক্ষিন, বাশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাচ্চর। কালকিনি উপজেলার রেড জোন কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর এবং শিকারমঙ্গল ইউনিয়ন। রাজৈর উপজেলার মধ্যে রাজৈর পৌরসভার ৬টি ওয়ার্ড এবং ৪টি ইউনিয়ন।
    রেড জোনে নিত্যপ্রয়োজনীয় দোকান ও ব্যাংক ৮টা থেকে ১২ টা পর্যন্ত খোলা ছাড়া সকল দোকান ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। রেড জোনগুলো প্রবেশ ও বর্হিগমন বাশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।রেড ও ইয়োলো জোনভূক্ত এলাকায় যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রন করা হবে। একজোনের বসবাসকারীরা অন্য জোনে প্রবেশে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী স্বেচ্ছাসেবী প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
    মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, রেডজোন হওয়ায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউন কঠোরভাবে পালন করা হবে। যদি কেউ এই আদেশ অমান্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এতে কাউকে ছাড় দেয়া হবে না।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!