1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের রামুতে ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধারসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারের রামুতে ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধারসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১০ মার্চ, ২০২১, ১২.০১ পিএম
  • ৭২৮ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ , কক্সবাজার জেলার রামু থানাধীন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের সি এন্ড জে অটোগ্যাস স্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সয়বাদ পেয়ে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ৯ মার্চ রামু থানাধীন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের সি এন্ড জে অটোগ্যাস স্টেশন এর সামনে পাঁকা রাস্তায় পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন পুরুষ এবং একজন মহিলা পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মোঃ শহীদ (২৬) (রোহিঙ্গা), পিতা- মোঃ ইসমাইল, মাতা- মরজান বিবি, সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং- ০১, বøক- ই/১০, মাঝি- জলাল, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ২। মিনুয়ারা (৪০), স্বামী- আজিজুল হক, পিতা- ফজল আহম্মদ, মাতা- সুফিয়া বেগম, সাং- মগবাজার (হামারপাড়া), ০৬ নং ওয়ার্ড, ইউপি- চিরিঙ্গা, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের আটক করে। আটককৃতদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ও গুড়া অবস্থায় ৩৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!