1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের উখিয়া থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কক্সবাজারের উখিয়া থেকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১২.৪৪ পিএম
  • ৭১৪ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১০মার্চ মরিচ্যা বাজারের দক্ষিণ ষ্টেশন কক্সবাজার-টেকনাফ রোডের পূর্ব পাশের্^ ‘জাফর হার্ডওয়ার’ নামক দোকানের সামনে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। জাফর আলম (৩০), পিতা- মৃত আজিম উদ্দিন, মাতা- নুর মহল বেগম, সাং- পূর্ব গোয়ালিয়া, ০৭ নং ওয়ার্ড, ইউপি- খুনিয়াপালং, (মালিক- জাফর হার্ডওয়ার, মরিচ্যা বাজার দক্ষিণ ষ্টেশন), ২। মোঃ জয়নাল (৩৮), পিতা- মীর আহম্মদ, মাতা- জহুরা খাতুন, ০৭ নং ওয়ার্ড, ইউপি- খুনিয়াপালং, ৩। রহিম উল্লাহ (২৬), পিতা- মৃত সিরাজ মিয়া, ০৭ নং ওয়ার্ড, ইউপি- খুনিয়াপালং, সর্বথানা- রামু, জেলা-কক্সবাজারদের ধৃত করে এবং তাদের সহযোগী মোস্তাক আহম্মেদ (৪০) (সাবেক ইউপি সদস্য), পিতা- আশরাফ মিয়া, সাং- পূর্ব গোয়ালিয়া, ০৭নং ওয়ার্ড, ইউপি- খুনিয়াপালং, থানা- রামু, জেলা- কক্সবাজার পালিয়ে যায়। ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!