1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের টেকনাফ থেকে ৭,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারের টেকনাফ থেকে ৭,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ১.৫৬ পিএম
  • ৭৪২ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ টেকনাফ-কক্সবাজার রোড সংলগ্ন লেদা বাজর এলাকায় অভিযান পরিচালনা করে ৭,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১০ মার্চ থেকে থানার হ্নীলা ইউপিস্থ টেকনাফ-কক্সবাজার রোড সংলগ্ন লেদা বাজর এলাকায় পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ নুর হোসেন (৩০), পিতা-নুর আহাম্মদ, সাং- রঙ্গিখালী পূর্বপাড়া, ওয়ার্ড নং- ০৭, ইউপি-হ্নীলা, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজারকে ধৃত করে। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে জানায়, তার সাথে থাকা মোটরসাইকেলের মধ্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর ব্যবহৃত মোটরসাইকেল এর সীটের নীচে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থা হতে সর্বমোট ৭,৮০০ (সাত হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!