1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের উখিয়া থেকে ১ জন অপহৃত ভিকটিম উদ্ধারসহ ২ জন অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-১৫। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারের উখিয়া থেকে ১ জন অপহৃত ভিকটিম উদ্ধারসহ ২ জন অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-১৫।

  • প্রকাশিত : রবিবার, ১৪ মার্চ, ২০২১, ১০.০২ এএম
  • ৮৩০ জন পঠিত

ডেস্ক রিপোর্টঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পূর্ব ফারিরবিল এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন অপহৃত ভিকটিম উদ্ধারসহ ২ জন অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গত ১১ মার্চ আব্দুল খালেক নামে একজন ব্যক্তি র‌্যাব-১৫ এ অভিযোগ দায়ের করেন যে, কয়েকজন অপহরণকারী তার ছেলে মোঃ আবু সাইদ (২১), পিতা- আব্দুল খালেক, সাং- শিয়াপাড়া, ৮ নং ওয়ার্ড, ইউপি- খুটাখালী, থানা চকরিয়া, জেলা- কক্সবাজার’কে গত ৭ মার্চ ২০২১ খ্রিঃ তারিখে অপহরণ করে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে মুক্তিপন হিসেবে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা দাবি করে, অন্যথায় তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৫ নং পালংখালী ইউপিস্থ ৯ নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব ফারির বিল এলাকায় পলাতক আসামী মোঃ নুরু এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ আবু সাইদ (২১)’কে উদ্ধার করে এবং র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। শহিদুল ইসলাম (১৯), পিতা-ফরিদ আলম, মাতা- ছলেমা খাতুন, ২। ছলেমা খাতুন (৪৪), স্বামী- ফরিদ আলম, উভয় সাং-পূর্ব ফাড়ির বিল, ৯ নং ওয়ার্ড, পোঃ বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদের ধৃত করে এবং তাদের সঙ্গীয় আসামী নুরুসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক আসামী নুরুসহ আরো অজ্ঞাত ৫/৬ জন আসামী গত ০৭ মার্চ একটি মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে একটি অজ্ঞাত স্থানে বন্ধ ঘরে আটকে রাখে এবং মারধর করে। একপর্যায়ে তার কাছ থেকে তার পরিবারের মোবাইল নম্বর নিয়ে মুক্তিপণ দাবি করে এবং টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলবে বলে হুমকী দেয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীদের সহায়তায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কৌশলে অপহরণ করে তাদের বাড়িতে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছে। পরবর্তীতে ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। চিকিৎসা শেষে ভিকটিম নিজে বাদী হয়ে ধৃত ও অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীদের বিরুদ্ধে কক্সবাজার জেলার উখিয়া থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!