1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের রামু থেকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার - Madaripur Protidin
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজধানীর জোয়ার সাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট পদ্মার বুকে চরাঞ্চলের মানুষের অনিশ্চয়তার লড়াই মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শশুর গ্রেফতার মাদারীপুর ও রাজৈরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলার উদ্বোধন র‌্যাব-৪ এর অভিযানে ভোজ্যতেল মজুদে বিভিন্ন অনিয়মের কারণে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা ঢাকা মহানগরীর জুরাইনে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযানে বিপুল পরিমানে ওএমএস চাউল ও আটা উদ্ধার

কক্সবাজারের রামু থেকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২২ মার্চ, ২০২১, ৮.০৩ এএম
  • ৫৪৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ২১মার্চ কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা বাজার সংলগ্ন রশিদ মাকের্টের সামনে প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে কক্সবাজারের দিক হতে আসা দুইটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ মোটরসাইকেল দুইটিকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলসহ পাঁচজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার সময় আসামী ১। আঃ হাফেজ (৩০), পিতা- ছগির আহম্মেদ,মাতা- ফাতেমা আক্তার, সাং- উওর মিঠাছড়ি, ০১ নং ওয়ার্ড, ইউপি- ০৬নং জোয়ারিয়ানালা, থানা- রামু, জেলা- কক্সবাজার, ২। মোঃ সাইফুল ইসলাম (২০), পিতা- মোঃ ইউসুফ নবী,মাতা- জবেদা খাতুন, সাং-নন্দাখালী, মুড়াপাড়া, ০৩ নং ওয়ার্ড, ইউপি- ০৬নং জোয়ারিয়ানালা, থানা- রামু, জেলা- কক্সবাজার, ৩। মোঃ জালাল উদ্দিন (২২), পিতা- মৃত মোজার মিয়া,মাতা- রোকেয়া বেগম, সাং-সাবরাং, পানছড়ি পাড়া , ০৪ নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ৪। আঃ কাদের (৩০), পিতা- মোহাম্মদ হোসেন,মাতা- খালেদা বেগম, সাং-তেছিফুল, ইউপি- চাকমারকুল, ০৪ নং ওয়ার্ড, থানা- রামু, জেলা- কক্সবাজার, ৫। সামছুল আলম (৩৩), পিতা- মৃত এখলাছ মিয়া ,মাতা- আয়েশা খাতুন, সাং-শাফরোডিব, মিস্ত্রীপাড়া, ইউপি-সাবরাং, ০৯ নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’দেরকে ধরে ফেলে। ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের সাথে থাকা মোটরসাইকেলে লুকায়িত অবস্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজতে থাকা দুটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!