1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের রামুতে ১১,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারের রামুতে ১১,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২২ মার্চ, ২০২১, ৭.৩০ পিএম
  • ৭৯৯ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১১,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ২০মার্চ কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় জামাল ফ্যাশন হাউজ এর সামনে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে উক্ত সিএনজিটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ থামানোর সংকেত দিলে সিএনজি হতে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। জুনাইত সিদ্দিক (১৯), পিতা- ছলিম উল্লাহ, মাতা- জাহেদা আক্তার, সাং- লম্বরী পাড়া, ০২ নং ওয়ার্ড, ইউপি-সোনার পাড়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ রাশেদ (২০) (ড্রাইভার), পিতা- মোঃ ইউসুফ, মাতা- লায়লা বেগম, সাং- ডেলপাড়া, ০৬ নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’দেরকে ধৃত করে। ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের সাথে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ এবং উক্ত সিএনজি তল্লাশী করে সর্বমোট ১১,৯৭০ (এগার হাজার নয়শত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!