1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক নারীসহ ৮জন কারাগারে - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

মাদারীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আটক নারীসহ ৮জন কারাগারে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ৭.৩৮ এএম
  • ২৫৯৮ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে মোটেল মতি (আবাসিক হোটেল) থেকে আটক হওয়া ৫ নারীসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইদুর রহমান এই নির্দেশ প্রদান করে। আটককৃতরা হলো, শহরের পুরাতন বাসন্ট্যান্ড এলাকার মোটেল মতির ব্যবস্থাপক ও কুকরাইল গ্রামের নাজিমউদ্দিন হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার (৩৮), শহরের শকুনী এলাকার আলমগীর শিকদারের ছেলে হারুন শিকদার সজিব (৩৫) এবং শিবচর উপজেলার ভান্ডারীকান্দি গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে মোক্তার হোসেন (২৩) ও পাঁচজন নারী।
মামলার এজাহারে বলা হয়, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মোটেল মতি’তে (আবাসিক হোটেল) অসামাজিক কার্যক্রম চলছে এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় মোটেল মতি থেকে ৫ নারী ও তিনজন পুরুষকে আটক করা হয়। তাদের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা দেহ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ডিবি অফিসে নিয়ে আসা হয়। রাতে আটককৃতদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের এসআই ফরহাদ রাহী মীর সদর মডেল থানায় দেহ ব্যবসার সাথে জড়িত থাকার কথা উল্লেখ করে মানব পাচার দমন আইনে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে তাদের সোমবার দুপুরে পাঠানো হয় আদালতে। আদালতের বিচারক তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পরে পুলিশের গাড়ি করে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হানান জানান, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের জড়িত থাকায় আটক ৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এই দেহ ব্যবসার সাথে জড়িতদের মূল হোতা সেলিম হাওলাদার মামলার প্রধান আসামী। তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন। এছাড়া অজ্ঞাত আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!