1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আমতলীতে র‌্যাবের হাতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

আমতলীতে র‌্যাবের হাতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৪ মার্চ, ২০২১, ৯.৫৮ এএম
  • ৭৩৪ জন পঠিত

অফিস রিপোর্টবঃ বরগুনা জেলার আমতলী থানাধীন চাওড়াচলাভাঙ্গা এলাকায় জনৈক মোতালেব গাজীর বাড়ীর সামনে পাকা রাস্তা হতে ২৩মার্চ ১ (এক) জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ সবুজ হাওলাদার (৩০), পিতা- মোঃ মজিবুর হাওলাদার, সাং-চাওড়াচলাভাঙ্গা, থানা-আমতলী, জেলা-বরগুনা। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী স্বীকার করে পেশায় সে একজন কৃষক হলেও গাঁজাই তার প্রকৃত ব্যবসা। আসামীর নিকট হতে ৪৪০ (চারশত চল্লিশ) গ্রাম গাঁজা, ১ টি মোবাইল ফোন এবং ১টি হাত ঘড়ি উদ্ধার করা হয়। আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উক্ত অভিযানে নেতৃত্বদেন র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!