1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে সেবায়েতের বিরুদ্ধে মামলা অভিযুক্ত পলাতক - Madaripur Protidin
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অল্প সময়ের মধ্যে আমরা ৪টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি : নুরুদ্দিন অপু মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন কালকিনির মাশুক মাদারীপুরে আলমগীর হত্যা:  ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ও   বিক্ষোভ মাদারীপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ কালকিনিতে চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান মাদারীপুরের শিবচরে ৬৫০ টাকা দরে গরুর মাংশ বিক্রি মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৪০ বসতঘরে আগুন, ভাংচুর লুটপাট । ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন। মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়।

মাদারীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে সেবায়েতের বিরুদ্ধে মামলা \ অভিযুক্ত পলাতক

  • প্রকাশিত : শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৬.০৮ পিএম
  • ৫৩৪ জন পঠিত

 

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ মার্চ \
মাদারীপুর সদর উপজেলার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায়েত টমেন ত্রিপুরা (২০) নামের এক সাধুর বিরুদ্ধে ১২ বছর বয়সী এক কিশোরকে ধর্ষণ এবং ধর্ষণের কারণে ওই কিশোরী অন্তসত্বা হয়েছে এমন অভিযোগ উত্থাপন করে সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাতে মামলাটি দায়ের করেন নির্যাতিতার মা। ধর্ষক টমেন ত্রিপুরা খাগড়াছড়ি জেলার উপেন্দ্র ওরফে পাটানর ত্রিপুরার ছেলে এবং সদর উপজেলার ওই প্রতিষ্ঠানে সেবায়েত হিসেবে কর্মরত। এদিকে ঘটনা জানাজানি হয়ে পড়ায় টমেন ত্রিপুরা গা ঢাকা দিয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, টমেন ত্রিপুরা সদর উপজেলার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে সেবায়েত হিসেবে কর্মরত। বসবাস করতেন ওই প্রতিষ্ঠানের একটি টিনের ঘরে। তার রান্না করার জন্য পার্শ্ববতী বাড়ির ১২ বছর বয়সী এক গরীব কিশোরী ঠিক করে। মাঝে মধ্যে ওই সাধু কিশোরীকে কু-প্রস্তাব দিতো এবং বিয়ে করার প্রলোভন দেখাতো। এতে মেয়েটি রাজি না হওয়ায় সাধু টমেন ত্রিপুরা ক্ষিপ্ত হয়। গত ৫ ফেব্র“য়ারি দুপুরে ওই কিশোরী তার ওখানে রান্না করতে গেলে সেবায়েত তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় সে ঘরের দরজা বন্ধ করে ওই কিশোরীকে আবারও বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করতে বলে। মেয়েটি রাজী না হওয়ায় তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে বলে শাসিয়ে দেয়। মেয়েটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। তার মা ওই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জানায়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার দাবী করেন। ধর্ষণের ফলে এরই মধ্যে মেয়েটি অন্তসত্বা হয়ে পড়ে বলে পারিবারিকভাবে জানানো হয়। ্ওই ঘটনা জানাজানি হয়ে পড়লে সেবায়েত টমেন ত্রিপুরা প্রতিষ্ঠান থেকে পালিয়ে যায়। কোথাও কোনো বিচার না পেয়ে শুক্রবার রাতে নির্যাতিতার মা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। (মামলা নং ৫৫ তারিখ : ২৬/০৩/২০২১)।
মামলার বাদী নির্যাতিতার মা বলেন, ‘স্থানীয়রা বিচারের আশ্বাস দিলেও কোন লাভ হয়নি। তারা প্রভাবশালী হওয়ায় আমরা কোন বিচার না পেয়ে শুক্রবার রাতে মাদারীপুর সদর থানায় মামলা করেছি। মামলা পর থেকে আমাদের এলাকার প্রভাবশালীরা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। জানিনা আমি এর বিচার পাবো কিনা। তাছাড়া ধর্ষণের ঘটনার পর আমার মেয়ে অন্তসত্ত¡া হয়ে পড়েছে। আমি দ্রুত ওই টমেন ত্রিপুরারকে গ্রেফতার ও শাস্তির দাবী জানাই।’
এ ব্যাপারে মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা বলেন, ‘ঘটনার কথা শুনেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা ্ওই কিশোরীর পাশে আছি। তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’
মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘ধর্ষণের ঘটনায় আজ সকালে (শনিবার) এক কিশোরী এসে প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষা করেছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়া সাংবাদিকদের বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!