1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফ থেকে  ৫,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনাফ থেকে  ৫,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার 

  • প্রকাশিত : শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৭.০১ পিএম
  • ৫৮০ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে ৫,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী একটি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ইয়াবা বহন করে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ২৬মার্চ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রীজ এর দক্ষিন পাশের্^ কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ থামানোর সংকেত দিলে দুইজন ব্যক্তি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। ইকবাল হোসাইন(২৪), পিতা- নুরুল ইসলাম, মাতা- নাছিমা আক্তার, সাং- দক্ষিণ ভোয়ালিয়া পাড়া, ২। মোহাম্মদ ইসমাইল (২৭), পিতা- মোঃ আলী, মাতা- রহিমা বেগম, সাং- দক্ষিণ ভোয়ালিয়া পাড়া, উভয়- ৭নং ওয়ার্ড, সাতকানিয়া পৌরসভা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’দেরকে ধৃত করে। ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের সাথে থাকা মোটরসাইকেলে লুকায়িত অবস্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজতে থাকা মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক এর ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মোট ৫,৯৫০ (পাঁচ হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!