1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
  টেকনাফের  বরইতলী থেকে  ২ কেজি আইস/ক্রিস্টাল মেথ উদ্ধারসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

  টেকনাফের  বরইতলী থেকে  ২ কেজি আইস/ক্রিস্টাল মেথ উদ্ধারসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার 

  • প্রকাশিত : শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৭.২২ পিএম
  • ৮৩৪ জন পঠিত

ডেক্স রিপোর্ট ঃ    কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি আইস/ক্রিস্টাল মেথ উদ্ধারসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ টেকনাফ-কক্সবাজার রোডের উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে মাদকদ্রব্য আইস/ক্রিষ্টাল মেথ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল মার্চ ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ হোসেন @ হোছন (৪৪), পিতা-কালা মিয়া, মাতা-ভেলুয়া খাতুন, সাং-নোয়াখালী পাড়া, ওয়ার্ড নং-০৯, ইউপি-বাহারছড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে ধৃত করে এবং একজন আসামী কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীর নিকট পলাতক আসামীর নাম ঠিকানা জানতে চাইলে সে জানায় পলাতক আসামী, ২। মোঃ রশিদ (৫০), পিতা-মৃত নবী হোসেন, সাং-নোয়াখালী পাড়া, ওয়ার্ড নং-০৯, ইউপি-বাহারছড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরো জানায়, তার নিকট মাদকদ্রব্য আইস/ক্রিস্টাল মেথ আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা বাদামী রংয়ের শপিং ব্যাগের ভিতর চীনের তৈরি দুইটি জলপাই রংয়ের গ্রিন-টি এর প্যাকেটের ভিতর বিশেষভাবে সংরক্ষিত অবস্থায় ০২ (দুই) কেজি আইস/ক্রিষ্টাল মেথ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ২ কোটি টাকা। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় সে দীর্ঘদিন যাবৎ মায়ানমার/টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!