1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজার থেকে ৩,৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজার থেকে ৩,৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

  • প্রকাশিত : সোমবার, ২৯ মার্চ, ২০২১, ৯.২৮ এএম
  • ৭৭৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার সদর থানাধীন উপজেলা পরিষদ এলাকার ‘আশরাফ আলী ফিলিং ষ্টেশন’ এর পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩,৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সদর থানাধীন উপজেলা পরিষদ এলাকার ‘আশরাফ আলী ফিলিং ষ্টেশন’ এর পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ২৮মার্চ পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ মোকছেদ (২৯), পিতা- মোঃ সালাম মিয়া, মাতা- মৃত নূরে আয়েশা, সাং- কুতুবজুম, বটতলীয়া ইউপি- কুতুব জুম, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে জানায় তার নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ৩,৯৪৫ (তিন হাজার নয়শত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!