1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উখিয়া থেকে ৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

উখিয়া থেকে ৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১.২৮ পিএম
  • ৬৩৮ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী ময়নারঘোনা ক্যাম্প নং-১১ এর রাস্তার মাথার বিপরীত পাশের্^ শাহ জব্বারিয়া মেডিকেল হলের সামনে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ৩০মার্চ উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মোহাম্মদ সালাম (২১) (রোহিঙ্গা) ,পিতা-কালা মিয়া, মাতা-জোহরা বেগম, ২। মোহাম্মদ রফিক (২৫) (রোহিঙ্গা), পিতা- আমান উল্লাহ, মাতা- আনোয়ারা বেগম, ৩। আব্দুল হাফেজ (২৪) (রোহিঙ্গা), ৪। মোহাম্মদ রিয়াজ (২১) (রোহিঙ্গা), উভয় পিতা- নুর ইসলাম, মাতা- রহিমা খাতুন, সর্ব সাং-বøক-এ/২, থাইংখালি ক্যাম্প-১৩, হেডমাঝি-মোহাম্মদ আলী, সাবমাঝি-একরাম, বøক-এ/২ সাব মাঝি-মনি উল্লাহ, থানা- উখিয়া, জেলা-কক্সবাজারদেরকে ধৃত করে। ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায় তাদের নিকট মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে মোট ৯,৯৫০ (নয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!