1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে ইজিবাইক চালক বাবুল হোসেন মোল্লাকে  নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ । - Madaripur Protidin
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

মুকসুদপুরে ইজিবাইক চালক বাবুল হোসেন মোল্লাকে  নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ ।

  • প্রকাশিত : বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৫.৪৩ পিএম
  • ৭৩৪ জন পঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চালক বাবুল হোসেন মোল্লাকে নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে । বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা এ  দু ঘন্টা ব্যাপি ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বরইতলা বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয় । এ মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকার শতশত লোক অংশগ্রহন করে । মানববন্ধন শেষে বিশাল একটি বিক্ষোভ বের মিছিল হয় । মিছিল শেষে সমাবেশে দিগনগর ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি এবিএম মাসুদুর রহমানের সভাপতিত্বে এ হত্যাকান্ডের বিচারের দাবি রেখে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন মাষ্টার প্রমুখ । নিহতের বড় ভাই দেলোয়ার মাষ্টার বলেন, আমার ভাইকে কয়েকদিন আগে নতুন একটি ইজিবাইক কিনে দেয়া হয় । ইজিবাইকের কারনেই আমার ভাইকে পুড়িয়ে হত্যা করে ইজিবাইক নিয়ে যায় দুবৃর্ত্তরা । আমি এই নৃশংস হত্যাকান্ডের বিচার চাই ।
উলে­খ্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বর্ণী গ্রামের এসকেন মোল­ার ছেলে ইজিবাইক চালক বাবুল হোসেন মোল­া (৩০) গত ২১ মার্চ রোববার সন্ধ্যায় বরইতলা বাসষ্ট্যান্ড থেকে কয়েকজন লোক তার ইজিবাইকটি ভাড়া (রিজার্ভ) করে ফরিদপুরের উদ্দেশ্যে যায় । এর পর থেকে সে নিখোঁজ হয় । পরে পুলিশ ২৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় ফরিদপুর সদর উপজেলার অন্বিকাপুর ইউনিয়নের খালাসী দুর্গাপুর (তারাইল-গোয়ালন্দ) সড়কের ঢাল থেকে বাবুলের পোড়া লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে । এ ঘটনায় নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন মাষ্টার বাদি হয়ে ৪জনকে অজ্ঞাত আসামী করে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!