1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রামু থকেে ১৭ ক্যান বিয়ার এবং ২৩০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারী গ্রেপ্তার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রামু থকেে ১৭ ক্যান বিয়ার এবং ২৩০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারী গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ৬.২১ পিএম
  • ৮৬৯ জন পঠিত

অফিস রিপোর্ট  ঃ কক্সবাজার জেলার  রামু থানাধীন চেইন্দা এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৭ ক্যান বিয়ার এবং ২৩০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী একটি মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য বহন করে উখিয়া থেকে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ৬ এপ্রলি কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ চেইন্দা ইন্টারন্যাশনাল এ্যামাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্ট এর সামনে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ থামানোর সংকেত দিলে তিনজন ব্যক্তি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। সৈয়দুল হক (২৭), পিতা- নুরুল আলম, মাতা- নূরে আয়েশা, সাং- পাগলীর বিল, ২ নং ওয়ার্ড, ২। মোঃ সালাউদ্দিন (২৫) পিতা- কাদির হোসেন, মাতা- গুলজার বেগম, সাং- মরিচ্যা, ০১ নং ওয়ার্ড, ৩। আহম্মদ কবীর (৩৬), পিতা- মোঃ হোসেন, মাতা- ছমুদা বেগম, সাং- পাগলীর বিল, ২ নং ওয়ার্ড, সর্বইউপি- হলুদিয়াপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’দেরকে ধৃত করে। ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের নিকট মাদকদ্রব্য ইয়াবা ও বিয়ার আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১৭ (সতের) ক্যান বিয়ার এবং তাদের দেহ তল্লাশী করে ০১ নং আসামীর পরিহিত ট্রাউজারের পকেট হতে মোট ২৩০ (দুইশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!