1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারে র‌্যাবের সাথে গোলাগুলি। দুইজন অস্ত্রধারী গ্রেফতার । অস্ত্রশস্ত্র ও ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারে র‌্যাবের সাথে গোলাগুলি। দুইজন অস্ত্রধারী গ্রেফতার । অস্ত্রশস্ত্র ও ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১, ৪.৫২ পিএম
  • ৭৮৫ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার জেলার সদর থানাধীন লিংকরোড এলাকায় অভিযান পরিচালনাকালে র‌্যাবের সাথে গোলাগুলিতে একজন অস্ত্রধারী মাদক কারবারী আহতসহ দুইজন অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতার এবং ১ টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।
র‌্যাব-১৫, কক্সবাজার,জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সদর থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ লিংকরোড এর মেরিন সিটি কমপ্লেক্সের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ৮ এপ্রিল উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ০৮/১০ জন সংঘবদ্ধ অস্ত্রধারী মাদক কারবারীরা র‌্যাব সদস্যদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে । তখন উক্ত আভিযানিক দলের সদস্যগন সরকারী সম্পত্তি এবং তাদের জানমালের আত্মরক্ষার লক্ষ্যে পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ অবস্থায় আসামী মেহেদী হাসান বাবু (১৭), পিতা-মোঃ আবদুল্লাহ, সাং-দক্ষিণ মুহুরীপাড়া, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে ধৃত করে এবং তার সহযোগী মোঃ তারেকুল ইসলাম (১৯), পিতা- আবদুল করিম, সাং-কাইম্যারঘোনা, ৯নং ওয়ার্ড, থানা-রামু, জেলা-কক্সবাজারকে অক্ষত অবস্থায় ধৃত করে। এরপর র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ মাদক কারবারী মেহেদী হাসান বাবুকে কালবিলম্ব না করে অতিদ্রæত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য র‌্যাব তার নিজ ব্যবস্থাপনায় এবং নিজ খরচে উক্ত গুলিবিদ্ধ মাদক কারবারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীদের হেফাজত হতে ১ টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!