1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উখিয়া থেকে ৯,৯৫০ পিস ইয়াবা উদ্দার, ২ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

উখিয়া থেকে ৯,৯৫০ পিস ইয়াবা উদ্দার, ২ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ৮.০২ পিএম
  • ৬৭৪ জন পঠিত

ডেক্স রিপোর্টঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৯৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী বাজারস্থ পালংখালী ব্রীজের উত্তর পার্শ্বে কক্সবাজার-টেকনাফ পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ১০মার্চ উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মোহাম্মদ আলম (৩৪), পিতা-ছৈয়দ আলম, মাতা- নুর জাহান, সাং-কেরনতলী, উত্তর হ্নীলা, ডাকঘর- হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার, ২। জাহেদ হোসাইন (২৯) (রোহিঙ্গা), পিতা- মোহাম্মদ কালু, মাতা-মরিয়ম খাতুন, সাং-ক্যাম্প-১১, বøক-সি-১৪, বালুখালি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’দেরকে ধৃত করে। ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তাদের আচরন ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে মোট ৯,৯৫০ (নয় হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!