1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফের বাহারছড়ায় ১৯,৯৫০ পিস ইয়াবা ও ১ টি মিনি পিকআপসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

টেকনাফের বাহারছড়ায় ১৯,৯৫০ পিস ইয়াবা ও ১ টি মিনি পিকআপসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ১০.১৯ এএম
  • ৬৮৭ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউপিস্থ মনখালী মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট স্থাপন করে ১৯,৯৫০ পিস ইয়াবা ও ১ টি মিনি পিকআপসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায় , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী একটি মিনি পিকআপ যোগে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে কক্সবাজার জেলার টেকনাফ হতে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ১৩এপ্রিল বাহারছড়া ইউপিস্থ মেরিন ড্রাইভ রোড এর মনখালী ব্রীজ হতে অনুমান ১০০ গজ দক্ষিনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে মিনি পিকআপটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ থামানোর সংকেত দিলে পিকআপে থাকা আরোহীগণ পিকআপটি থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। হাবিবুর রহমান (৪৮), পিতা-মৃত সৈয়দ আহম্মদ, মাতা-মৃত গুল বাহার, ২। এমদাদ উল্যাহ (৪০), পিতা-মৃত সৈয়দ আহম্মদ, মাতা-মৃত গুলজার @ মৃত গুলবাহার, উভয় সাং-বাজারপাড়া, শাহপরীর দ্বীপ, ওয়ার্ড নং-০৯, ইউপি- সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের ধৃত করে। ধৃত আসামীদের পালানোর কারন জিজ্ঞাসা করলে তারা জানায়, তাদের পিকআপটিতে বিশেষ কায়দায় লোকায়িত অবস্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেখানো মতে পিকআপটির চালকের পাশের সিটের নীচে তল্লাশী করে লোকায়িত অবস্থা হতে সর্বমোট ১৯,৯৫০ (ঊনিশ হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!