1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ॥ - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজৈরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ॥

  • প্রকাশিত : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৫.১১ পিএম
  • ৭১১ জন পঠিত

রাজৈর প্রতিনিধি। ॥
মাদারীপুরের রাজৈর উপজেলায় শাকিল মোল্লা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪-৪-২১) সকালে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাঁচাবালি গ্রামের একটি মেহগিনি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। শাকিল একই ইউনিয়নের বিশ্মম্বরদী গ্রামের মজিবর মোল্লার ছেলে ও ঢাকার তিতুমীর কলেজ থেকে মাস্টার্স পাস করে বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেছে ।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের বিশ্মম্বরদী গ্রামের মজিবর মোল্লার ছেলে শাকিল ঢাকার তিতুমীর কলেজ থেকে মাস্টার্স পাস করে বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেছে। সে লকডাউন ও রমজানের কারনে ১ সপ্তাহ আগে বাড়ীতে আসে। বুধবার ভোরে সেহরী খেয়ে ফজরের নামাজ আদায় করে প্রাতঃভ্রমণের জন্য বের হয়। সকাল ৭ টা বাজলেও বাড়ীতে না ফিরে আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে জমিতে কাজ করতে আসা লোকজন সকাল ৮ টার দিকে কাঁচাবালি গ্রামের মাঠে শাজাহানের পুকুর পাড়ের একটি মেহগিনি গাছে শাকিলে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।
শাকিলের বড় বোন লাইজু আক্তার জানান, আমার ভাই ১ সপ্তাহ আগে বাড়ীতে এসেছে। সে এলাকায় কারও সাথে মিশত না। সব সময় পড়া নিয়ে ব্যস্ত থাকত। বুধবার সকালে কি দিয়ে কি হয়ে গেল বুঝতে পারলাম না।
রাজৈর থানার ইনস্পেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত রিপোর্টের পরে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!