1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মাস্ক পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০ । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে মাস্ক পড়া নিয়ে সংঘর্ষে আহত ১০ ।

  • প্রকাশিত : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৪.৫৭ পিএম
  • ৭০৪ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে শুক্রবার বিকালে মাস্ক পড়া নিয়ে দুইপক্ষের মধ্যে এক সংঘর্ষ হয় । এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পুলিশ ও এলাকাবাসি জানায়, শুক্রবার দুপুরে উপজেলার কোদালিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে আসে মুসল্লীরা। এ সময় এক শিশু মসজিদে মাস্ক না পড়ে যাওয়াকে কেন্দ্র করে ওই এলাকার প্রবাসী জহিরুল ইসলাম ও লোকমান হোসেনের সাথে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিকেলে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। মারাতœক আহত প্রবাসী জহিরুল ইসলাম (৩০), সৌরভ ( ২৬),শাকিব খান(২০), শামীম বয়াতী (৩৫), সাদ্দাম হাওলাদারকে (২৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয় এবং গুরুতর আহত বেল্লাল হাওলাদারকে (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । রাজৈর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!