1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরনে নির্মান শ্রমিক নিহত । আহত ২জন । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরনে নির্মান শ্রমিক নিহত । আহত ২জন ।

  • প্রকাশিত : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৫.০০ পিএম
  • ৭১৩ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর সদরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরনে ঘটনাস্থলেই ইমন মুন্সী নামে এক নির্মান শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছে । শনিবার দুপুরে উপজেলা সদরে কুঠিবাড়ী এলাকায় ভোকেশনাল ইনষ্টিটিউটের পূর্ব পাশে মোফাজ্জেল হোসেন উজিরের নির্মানাধীন তিনতলা ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে । নিহত ইমন মুন্সী (২৫) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের বোরহান মুন্সীর ছেলে । মারাতœক আহত এনামুল মুন্সী (২২) ও জহিরুল ইসলামকে (৩০) রাজৈর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর উপজেলা সদরে কুঠিবাড়ী এলাকায় ভোকেশনাল ইনষ্টিটিউটের পুর্বপাশে মোফাজ্জেল হোসেন উজিরের নির্মানাধীন তিন তলা ভবনের ২য় তলায় শনিবার দুপুরে নির্মান শ্রমিক ইমন ও তার সহযোগীরা কাজ করতে ছিলো । এসময় শ্রমিক ইমন একটি পুরানো ড্রাম খুলতে চেষ্টা করার সময় হঠাৎ বিকট শব্দে ড্রামটি বিস্ফোরন ঘটে । এতে শ্রমিক ইমনের মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্য দুই শ্রমিক এনামুল মুন্সী (২২) ও জহিরুল ইসলামকে (৩০) গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, আহত দুইজনের শরীরের বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন রয়েছে । রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!