1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভার থেকে চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ৩ আসামি গ্রেফতার । মাদকসহ লুন্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার। - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সাভার থেকে চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ৩ আসামি গ্রেফতার । মাদকসহ লুন্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার।

  • প্রকাশিত : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৫.২৯ পিএম
  • ৫৭৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার সাভার এলাকা হতে চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ৩ আসামিকে গ্রেফতার ও মাদকসহ লুন্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে র‌্যাব-৪ঃ ।

র‌্যাব-৪ জানায়, গত ৭এপ্রিল ঢাকা জেলার সাভার থানাধীন দক্ষিণ রাজাসন এলাকায় ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল একটি বাড়ির গেট ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও ভয়ভীতি প্রদর্শণ করে অর্থসহ স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় সাভার মডেল থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে মামলা দায়ের করা হলে স্থানীয় পুলিশের পাশাপাশি র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০এপ্রিল সাভার থানাধীন রাজাসন এলাকা থেকে উক্ত ডাকাত দলের ২ জন সদস্যকে র‌্যাব-৪ সদস্যরা গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে, তারা ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। পরবর্তীতে তাদের থেকে প্রাপ্ত তথ্য ও স্থানীয় গোয়েন্দা তথ্যমতে গত ১৫এপ্রিল র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন বোক্তারপুর ও কাঠপট্টি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় লুন্ঠিত স্বর্ণালংকারসহ স্বর্ণ গলানোর মেশিন, ১টি চাকু,১টি কষ্টিপাথর এবং ১৪০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ৩ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্রেপ্তারকৃতরা হলো মোঃ মুন্না (২৭), জেলাঃ ঢাকা, মোঃ নাসির উদ্দিন (৫০) জেলা- বরিশাল ও অরুন সরকার (৫০), জেলা-ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ডাকাতি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে এবং বাদী তার লুন্ঠিত মালামালসমূহ শনাক্ত করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী অরুণ সরকার স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী এবং ডাকাত দলের সাথে এই দোকানদারের যোগসাজশ রয়েছে। বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার ডাকাত চক্রের মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে।
উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!