1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
প্রেমের ফাঁদে পড়ে কিশোরী ধর্ষনের শিকার, অতঃপর র‌্যাবের হাতে গ্রেফতার। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

প্রেমের ফাঁদে পড়ে কিশোরী ধর্ষনের শিকার, অতঃপর র‌্যাবের হাতে গ্রেফতার।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৫.০৪ পিএম
  • ৮২৯ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ র‌্র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সহকারী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে অদ্য ১৮/০৪/২০২১ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় পটুয়াখালীর জেলার দুমকী থানাধীন কার্তিক পাশা গ্রামের মহা সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে বিয়ের প্রলোভন দেখিয়ে জনৈক নারীকে ধর্ষনপূর্বক তা গোপনে ছবি ধারণের অভিযোগে মোঃ হামিদুর নুর রানা(২৩), পিতা-আঃ রাজ্জাক সিকদার, সাং-কার্তিক পাশা, ০৫নং ওয়ার্ড, থানা-দুমকী, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায যে, আনুমানিক ০৩ (তিন) বছর পূর্বে  ফেসইবুক এর মাধ্যমে তাদের সম্পর্ক ঘরে তুলে। এই পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এক পর্যায়ে অভিযুক্ত মোঃ হামিদুর নুর রানা(২৩) ঐ নারীকে নিয়ে কুয়াকাটা রোজ হোটেলে রাত্রী জাপন করে একাধিক বার ধর্ষন করে এবং উক্ত ধর্ষনের বিভিন্ন ছবি মোবাইলে গোপনে ধারণ করে। ধৃত আসামী আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অংকের চাঁদা দাবি করে। তদপ্রেক্ষিতে ঐ নারী ভিকটিম আইনগত সহায়তা চেয়ে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের নিকট আবেদন করলে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ হামিদুর নুর রানা(২৩)কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ হামিদুর নুর রানা(২৩) ঘটনার সাথে নিজের সং¯িøষ্টতার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এ ব্যাপারে র‌্যাব সহযোগীতায় ঐ নারী ভিকটিম বাদী হয়ে পটুয়াখালীর দুমকী থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!