1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
 গলাচিপায় ১২ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক র‌্যাবের হাতে গ্রেফতার  - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

 গলাচিপায় ১২ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক র‌্যাবের হাতে গ্রেফতার 

  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ১.০৭ পিএম
  • ৬১১ জন পঠিত

অফিস রিপোর্টঃ   ঘটনার বিবরণে জানাযায় যে, ধর্ষক পটুয়াখালীর গলাচিপার গজালিয়া ইউনিয়নের ব্রীজ বাজারের চায়ের দোকানদার। শিশুটির বয়স ১২ বছর এবং সে একজন বাক প্রতিবন্ধী। শিশুটি গত ১২ এপ্রিল   দুপুর ২টার দিকে দোকেনে গেলে খাবারের প্রলোভন দিয়ে মোঃ জালাল গাজী(৬৫) দোকানের পিছনে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এসময় শিশুটির কান্নাকাটির শব্দ পেয়ে পাশর্^বর্তী মোঃ রেজাউল গাজী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে ছুটে গেলে জালাল গাজী দৌড়ে পালিয়ে যায়। ধর্ষক প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবারকে হুমকি- ধামকি দিয়ে মামলা থেকে বিরত রাখার চেষ্টা করে। পরবর্তীতে গত ১৯ এপ্রিল ভুক্তভোগী পরিবার গলাচিপা থানায় মামলা দায়ের করে।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ২০এপ্রিল পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে।  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যান কলস এলাকায় প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী অবস্থান করছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নের্তৃত্বে আনুমানিক ১৫৪৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও করে উক্ত ধর্ষণকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ জালাল গাজী(৬৫), পিতা-মৃত মোন্তাজ গাজী, সাং-দক্ষিণ চরচন্দ্রাইল, ০৪নং ওয়ার্ড, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ জালাল গাজী(৬৫) ঘটনার সত্যতা র‌্যাবের কাছে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানার মামলা নং-১৫ তারিখঃ ১৮/০৪/২০২১ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৩ এর ৯(১) মূলে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!