1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভারে চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলার আসামী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

সাভারে চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ১.৩৯ পিএম
  • ৫৭৪ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ ঢাকা জেলার সাভার এলাকা হতে চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলার এজাহারনামীয় ০১ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।
র‌্যাব জানায়, ১৩এপ্রিল আল আমিন (১৭) নামের এক ছেলেকে সাভারের ব্যাংক কলোনি নামক এলাকায় অজ্ঞাতনামা আসামীরা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় জনতা ভুক্তভোগী’কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এব্যপারে সাভার মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হলে র‌্যাব-৪ উক্ত চাঞ্চল্যকর মামলাটি পুলিশি তদন্তের পাশাপাশি ঘটনাটির মূল রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ২০এপ্রিল সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা দেওয়ান তৌহিদ হোসেন পিয়াল (৩১), জেলা- ঢাকা নামে একজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ হত্যার দায় স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন আসামীরা ভুক্তভোগী’কে ধারালো ছুরি দ্বারা আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের’কে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!