1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ২৫০ কেজি পলিথিন ও ২৭০ কার্টুন সিগারেটসহ আটক-২ । সোয়া লাখ টাকা জরিমানা - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে ২৫০ কেজি পলিথিন ও ২৭০ কার্টুন সিগারেটসহ আটক-২ । সোয়া লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ৪.৪৪ পিএম
  • ৬৯৬ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ॥
র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের  কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমিরউদ্দীন আহমেদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান বৃহস্পতিবার সন্ধায় যৌথভাবে অভিযান চালিয়ে ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন ও ২৭০ কার্টুন সিগারেটসহ দুই ব্যবসায়ীকে আটক করে। এ সময় অবৈধ এসব পণ্য মজুদ ও বিক্রি করার অভিযোগে তাদেরকে   সোয়া লাখ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমিরউদ্দীন আহমেদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান শিবচর উপজেলার মাদবরচর বাজারে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ পলিথিন সংরক্ষন, বিপুল পরিমাণ নকল সিগারেট মজুদ ও বিক্রি করার অপরাধে সালাম ষ্টোর ও ভাই ভাই ষ্টোর নামে দু‘টি প্রতিষ্ঠানের মালিককে আটক করে। আটককৃতরা হলেন শিবচর উপজেলার মাদবরেরচর সাড়াকান্দি এলাকার শুক্কুর শেখের ছেলে মোঃ সালাম শেখ (৪০) এবং জইয়ারচর এলাকার মোঃ শামসু গাজীর ছেলে মোঃ জুলহাস গাজী (৩০)। অভিযানের সময় ওই দু‘টি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশী করে ২৫০ কেজি পলিথিন ও ২৭০ কার্টুন (২,৭০০প্যাকেট) সিগারেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সালাম ষ্টোর-এর মালিক মোঃ সালাম শেখ্#৩৯;কে ৭৫ হাজার টাকা এবং ভাই ভাই ষ্টোর-এর মালিক মোঃ জুলহাসকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৫হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদুল হাসান এর উপস্থিতে উদ্ধারকৃত পলিথিন ও সিগারেট পুড়িয়ে ধ্বংস করা হয়। র‌্যাব-৮ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!