1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে সুদের কারবারিকে কুপিয়ে হত্যা । - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজৈরে সুদের কারবারিকে কুপিয়ে হত্যা ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ১.৩২ পিএম
  • ১১৫১ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈরে ইকবাল মোল্যা (৪০) নামে এক ভাড়ায় মোটর সাইকেল চালক ও সুদের কারবারিকে কুপিয়ে হত্যা করে লাশ ও মোটর সাইকেলটি দুবৃর্ত্তরা রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে যায়। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় নতুন রাস্তার পাশে ওই ধানের জমি থেকে এ লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করেছে এবয় রাস্তার পাশর্^ থেকে মোটর সাইকেলটি উদ্বার করে । নিহত ইকবাল উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের সুন্দর মোল্যার ছেলে । ধারনা করা হয়- সুদের কারবারকে কেন্দ্র করে দুবৃত্তরা ইকবালকে হত্য করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের সুন্দর মোল্যার ছেলে ইকবাল মোল্যা (৪০) ভাড়ায় মোটর সাইকেল চালাতো এবং গ্রাম পর্যায়ে সুদে টাকার কারবার করতো । সোমবার বিকাল ৪টার দিকে ইকবাল সুদের টাকার আনার জন্য  মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় । এর পর সে নিখোঁজ হয় । মঙ্গলবার সকালে পথচারীরা উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় নতুন রাস্তার পাশে ধানের জমিতে ইকবালের লাশ দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে ইকবালের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে এবং রাস্তার পাশ থেকে ইকবালের ব্যবহৃত মোটর সাইকেলটিও উদ্ধার করে। নিহত ইকবালের স্ত্রী মুর্শিদা বেগম জানায়, আমার স্বামী সোমবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় । মঙ্গলবার সকালে খবর পাই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে লাশ উক্ত স্থানে ফেলে রেখে গেছে । ওসি খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ইকবালের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের অসংখ্য কোপের জখম রয়েছে। পুলিশ সুপার মাহাবুব হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!