1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফ থেকে ৭,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনাফ থেকে ৭,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ৬.৪৬ এএম
  • ৭১২ জন পঠিত

অফিস জানায়, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ কম্বনিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৭,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং মাদকসেবী ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের প্রতিহত করার লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ কম্বনিয়াপাড়া গ্রামস্থ মাদ্রাসা ইসহাকিয়া মারকাজুল উলুম হেফজখানা ও এতিমখানা সংলগ্ন রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ২৩এপ্রিল উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় আসামী ১। ইউনুছ (২০), পিতা-নবী হোসেন, মাতা-খদবানু, ২। মোঃ ইমাম হোসেন (২২), পিতা-মৃত আব্দুল শুক্কুর, মাতা- হাবিবা খাতুন, উভয় সাং- খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়া, ইউ/পি- হোয়াইক্যং, ওয়ার্ড নং- ০৯, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজারদের ধৃতসহ মোটরসাইকেলটি জব্দ করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের মোটরসাইকেল এর সীটের নিচ এবং তাদের দেহ তল্লাশী করে মোট ৭,০০০ (সাত হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!