1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নানার সাথে গোসল করতে নেমে কুমার নদে ডুবে শিশুর মৃত্যু । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে নানার সাথে গোসল করতে নেমে কুমার নদে ডুবে শিশুর মৃত্যু ।

  • প্রকাশিত : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ৪.৪২ পিএম
  • ৭২২ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি ॥
মাদারীপুরে মামা বাড়ী বেড়াতে এসে নানার সাথে গোসল করতে গিয়ে কুমার
নদে ডুব দিয়ে নিখোঁজ মীম (৮) এর লাশ ঘটনার প্রায় ২০ ঘন্টা পর রোববার সকাল ১০টার দিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহত মিম মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার বোরহান মাতুব্বরের মেয়ে। মীম তার মামা বাড়ি মস্তফাপুরের চতুরপাড়া বেড়াতে এসেছিল।
পারিবারিক সুত্রে জানা গেছে, মীম ও তার ছোট ভাই সৌরভ মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া সিরাজ মোল্লার বাড়ীতে বেড়াতে যায়। শনিবার দুুপুরে তারা নানার সাথে কুমার নদে গোসল করতে যায়। গোসল শেষে নানা মীমের ছোট ভাই সৌরভকে নদীর পাড়ে তুলে পিছনে ফিরে মীমকে দেখতে না পেয়ে ডুবুরী ও ফায়ার সার্ভিস দিয়ে অনেক খোজাখুজি করে মীমের সন্ধান পায়নি। রোববার সকাল ১০টায় কুমার নদে মীমের লাশ ভেসে উঠে। নিহত মীমের নানা সিরাজ মোল্লা বলেন, ‘আমার সাথে দুই নাতি গোসল করতে আসে। কিন্তু একজনকে পাড়ে তুলতে গিয়ে আর একজনকে হারালাম। আমার কাছে মীম বলেছিল নানা আমি আর একটা ডুব দিই আমি বলেছিলাম দাও। কিছুক্ষণ পর ফিরে দেখি আমার নাতি মীম নেই।’ মাদারীপুর সদর ফায়ার সার্ভিস অফিসার নুর মোহাম্মাদ বলেন, ‘আমরা শনিবার
দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত ডুবুরি দিয়ে উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু সন্ধান পাওয়া যায়নি, রোববার সকালে উদ্ধার কাছ শুরু করার পর নদীর একপাশে লাশ ভেসে উঠেছে।’ মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা গতকাল রাত ১০টা পর্যন্ত ঘটনাস্থলে
ছিলাম। রোববার সকালে শিশুটির লাশ ভেসে ওঠে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!