1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের রামু ১০,০০০ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেলসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারের রামু ১০,০০০ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেলসহ ১ জন মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ২.৪৮ পিএম
  • ৬৬২ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার রামু থানাধীন মিঠাছড়ি ইউপিস্থ চেইন্দা বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১০,০০০ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেলসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী একটি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে কক্সবাজার জেলার উখিয়া হতে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ২৬ এপ্রিল কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউপিস্থ ৮ নং ওয়ার্ড চেইন্দা বাজার হাওলা মেডিকো ফার্মেসী এর সামনে প্রধান সড়কের উপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ থামানোর সংকেত দিলে মোটরসাইকেলে থাকা দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ শাহীন (৪৬), পিতা- মোঃ রফিক আহম্মদ, সাং- জোয়ারিয়ানালা বাজার সংলগ্ন, চৌকিদার বাড়ী, ০৯ নং ওয়ার্ড, ইউপি- ০৬নং জোয়ারিয়ানালা, থানা- রামু, জেলা- কক্সবাজারকে ধৃতসহ মোটরসাইকেলটি জব্দ করে এবং অপর সহযোগী পলাতক আসামী মোঃ আমান উল্লাহ (২৫), পিতা- মোঃ ইলিয়াছ, সাং- খুরুলিয়া, ইউপি- ঝিলংজা, থানা+জেলা- কক্সবাজার পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!