1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে দিন দুপুরে বিকাশের সেলম্যান ও ব্যবসায়ীর সোয়া ৪ লক্ষ টাকা ছিনতাই - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে দিন দুপুরে বিকাশের সেলম্যান ও ব্যবসায়ীর সোয়া ৪ লক্ষ টাকা ছিনতাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ৫.০৯ পিএম
  • ৬০৩ জন পঠিত

রাজৈর প্রতিনিধি।
মাদারীপুরে বিকাশের সেলসম্যানকে অচেতন করে সোয়া দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজৈর উপজেলার কবিরাজপুরের মিয়াবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় আতিকুর রহমানকে (২৫) অচেতন অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে । আহত আতিকুর সদর উপজেলার কালিকাপুরের সালাউদ্দিন খানের ছেলে।
মাদারীপুর জেলার বিকাশের ডিস্টিবিউর ও প্রমি এন্টার প্রাইজের নির্বাহী পরিচালক মোস্তাক আহম্মেদ জানান, দুপুরে কবিরাজপুর থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে মাদারীপুরের দিকে ফিরছিল আতিকুর (২৫)। পথে মিয়াবাড়ি এলাকায় আসলে বেশকয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় তাকে এলোপাথারি কিলঘুষি মারে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত ও মুখে চেতনানাশক ¯েপ্র দেয়। এতে আতিকুর অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় আতিকুরের কাছে থাকা নগদ দুই লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অচেতন অবস্থায় স্থানীয়রা আতিকুরকে উদ্ধার করে টেকেরহাট এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অপরদিকে একই দিন সাড়ে ১২টার দিকে তুরান নামে এক ব্যবসায়ী টেকেরহাট এক্্িরম ব্যাংক থেকে টাকা তুলে মোটর সাইকেলযোগে তার নিজ বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে যাচ্ছিল । পথিমধ্যে ১নং ব্রীজের নিকট ৫/৬জনের ছিনতাইকারী দল তার মোটরসাইকেল গতিরোধ করে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে তুলে নিয়ে যায় । পরে তার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় ফেলে রেখে চলে যায় ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, ‘দুটি স্থানে ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তা ছাড়া তারা লিখিত অভিযোগ দিলে পুলিশ ছিনতাইকারীদের যেভাবেই হোক খুঁজে বের করবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!