1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আশুলিয়ায় ডাকাতদল গ্রেপ্তার - Madaripur Protidin
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আশুলিয়ায় ডাকাতদল গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৫.২২ পিএম
  • ৬০০ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব জানায়, ২৭ এপ্রিল ২০২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুন্ডলবাগ এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল আশুলিয়া থানাধীন কুন্ডলবাগ এলাকা এবং গাজীপুর সিটিকর্পোরেশন এর কাশিমপুর থানাধীন বাগবাড়ী মিছারবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি কাঠের লাঠি, ২ টি পাটের দড়ি, ১ টি প্লাস, ০১ টি হেক্সো ব্লেড, ১ টি স্টিলের টিপ চাকু, ৫ টি অটোরিক্সা, ০৮ টি মোবাইল এবং নগদ ৯,০৭২/-টাকাসহ নিম্নোক্ত ৭ জন সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ঃগ্রেফতারকৃতরা হলো মোঃ নান্নু সরদার (৪৩), জেলা-পটুয়াখালী, মোঃ বাবু আকন্দ (৩০), জেলা-জয়পুরহাট, মোঃ রফিক (৩৪), জেলা-ময়মনসিংহ, মোঃ আলম (৩০), জেলা-দিনাজপুর, মোঃ শাহবুল শিকদার (৪৫), জেলা-গোপালগঞ্জ, মোঃ সুমন (২৮), জেলা-ঢাকা, মোঃ আজাদ (৩৭), জেলা-মুন্সিগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ডাকাতি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃ জেলা ডাকাত চক্রের সাথেও জড়িত। এই চক্রটি আন্তঃ জেলা অটো/অটোরিক্স/সিএনজি চালকসহ সাধারন জনগনের জন্য আতংকের কারণ। তাদের নৃশংসতার জন্য অনেক সময় প্রানহানির মতো ঘটনাও ঘটেছে। ধৃত দুর্র্ধষ চক্রটি দীর্ঘদিন যাবত ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থানে গিয়ে অটো/অটোরিক্সা/সিএনজি/প্রাইভেটকার ছিনতাই করে আসছিলো। অধিকাংশ সময় এই দুর্ধষ চক্রটি ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারন ও নিরীহ পথচারীদের আটক করে টাকা পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে আসছিলো বলো জানা যায়।
উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!