1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
সাভারের থেকে অপহৃত শিশু ৫ দিন পর মানিকগঞ্জের নবগ্রাম থেকে উদ্ধার । অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

সাভারের থেকে অপহৃত শিশু ৫ দিন পর মানিকগঞ্জের নবগ্রাম থেকে উদ্ধার । অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার।

  • প্রকাশিত : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৫.৩৫ পিএম
  • ৭০৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ সাভারের উলাইল হতে ১০ বছরের শিশু অপহরণের ৫ দিন পর মানিকগঞ্জের নবগ্রাম হতে শিশুটি উদ্ধার করেছে র‌্যাব-৪ঃ অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার। ২৭এপ্রিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানতে পারা যায় যে, ২৩ এপ্রিল ১১.০০ দিকে ঢাকা জেলার সাভারের উলাইল এলাকা থেকে ১০ বছরের শিশু ইসতেফাত হোসেন সোহান অপহৃত হয়। উক্ত ঘটনার পরের দিন অপহরণকারী চক্র শিশুটির পরিবারের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে এবং টাকা না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছিলো। প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত ২৭এপ্রিল রাত ২২.০০ ঘটিকা হতে রাত ২৩.৩০ ঘটিকা পর্যন্ত মানিকগঞ্জ জেলার নবগ্রাম এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইলসহ অপহৃত শিশু ইসতেফাত হোসেন সোহান’কে উদ্ধারপূর্বক ৩ অপহরণকারীকে গ্রেফতার করতে সমর্থ হয় গ্রেপ্তারকৃতরা হলো মোঃ করিম বেপারী (২৯), জেলা- মানিকগঞ্জ, মোঃ বাদশা @রাজা (৩৫), জেলা-মানিকগঞ্জ, মোঃ হাবু মিয়া (৪৫), জেলা-মানিকগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্র এবং দীর্ঘদিন ধরে ঢাকা জেলার আশুলিয়া, সাভার, ধামরাই থানা এলাকাসহ আশপাশ এলাকা হতে শিশুদের বিভিন্ন লোভনীয় খাবারের প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে অপহরন করে আসছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৩ এপ্রিল ২০২১ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য শিশুটিকে বিভিন্ন লোভনীয় খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে সাভার থানাধীন উলাইল এলাকা হইতে অপহরন করে মানিকগঞ্জের নবগ্রাম এলাকার একটি অজ্ঞাতনামা বাসায় নিয়ে যায়। শিশুটি উক্ত স্থানে পৌঁছানোর সাথে সাথে অপহরণকারীরা তার হাত ও চোখ-মুখ বেঁধে শারীরিক এবং মানসিক নির্যাতন করে শিশুটির পরিবারের সদস্যদের’কে শিশুটির মারধরের শব্দ, কান্নার চিৎকার শুনিয়ে ৫,০০,০০০/- টাকা মুক্তিপন দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যা করার হুমকি দিতে থাকে। ইতোমধ্যে শিশুটির মামা ও মামি পর্যায়ক্রমে তাদের দেওয়া বিভিন্ন মাধ্যমে কিছু পরিমাণ টাকা মুক্তিপণ হিসেবে পাঠায়। শিশুটিকে উক্ত স্থানে গত ২৩ এপ্রিল দুপুর ১৩.৩০ ঘটিকা হতে আটক রেখে মুক্তিপণের বাকী টাকা আদায়ের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে আসছিল।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ শিশু অপহরণকারী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!