1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারের চকরিয়ায় ১ টি একনলা বন্দুক ও ৩,৯৬০ পিস ইয়াবাসহ ১ জন অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

কক্সবাজারের চকরিয়ায় ১ টি একনলা বন্দুক ও ৩,৯৬০ পিস ইয়াবাসহ ১ জন অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৪.২৩ পিএম
  • ৭৬৫ জন পঠিত

অফিসঃ কক্সবাজারের চকরিয়ায় ১ টি একনলা বন্দুক এবং ৩,৯৬০ পিস ইয়াবাসহ ১ জন অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতার র‌্যাব জানায়, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী মাদক কারবারী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের্^ কক্সবাজার হতে চট্টগ্রামগামী পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ২৯ এপ্রিল উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ কুতুব উদ্দিন (২৭), পিতা- মোঃ নুরুল আলম, মাতা- আনোয়ারা বেগম সাং- খুটাখালী, মধ্যম মেধা কচ্ছপিয়া, ২ নং ওয়ার্ড, ইউপি- খুটাখালী, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার’কে ধৃত করে। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১ টি একনলা বন্দুক এবং ৩,৯৬০ (তিন হাজার নয়শত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!