1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকেরহাটে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার । দুইজন গ্রেফতার । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকেরহাটে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার । দুইজন গ্রেফতার ।

  • প্রকাশিত : শনিবার, ১ মে, ২০২১, ১.১৮ পিএম
  • ৬৪৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক দ্রব্য (পটকা)সহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। র‌্যাব-৮ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রি নবীন ষ্টোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । আটককৃতরা হলো টেকেরহাটের মোঃ সাদেক আলী মিয়ার ছেলে দোকানের মালিক মোঃ রোমান মিয়া ওরফে রমেন (৫২) ও বিক্রেতা টেকেরহাট সংলগ্ন নয়াকান্দি গ্রামের সোনা মিয়ার ছেলে মোঃ সোহেল খান (৩০) ।

শনিবার সকালে মাদারীপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে শুক্রবার বিকাল সাড়ে ৫টার সময় জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রির নবীন ষ্টোরে অভিযান চালায় । এসময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে নবীন ষ্টোরের মালিক মোঃ রোমান মিয়া ওরফে রমেন (৫২) ও বিক্রেতা মোঃ সোহেল খানকে (৩০) আটক করা হয় । এসময় উক্ত দোকানে তল্লাশী করে বিভিন্ন ধরনের ১২.৪৬২ পিস বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) উদ্ধার করা হয় । যার আনুমানিক মূল্য প্রায় (২.২৫০০০) দুই লক্ষ পচিশ হাজার টাকা । আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ভারত-বাংলাদেশের দক্ষিন পশ্চিম সীমান্তবর্তী এলাকা হতে উক্ত বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা) সংগ্রহ করে পাইকারী ভাবে মাদারীপুর জেলার রাজৈর উপজেলাসহ জেলা সদরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে । আটককৃত আসামীদেরকে উদ্ধারকৃত বিস্ফোরক জাতীয় দ্রব্য (পটকা)সহ রাজৈর থানায় হস্তন্তর করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!