1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার। মহিলা মাদক কারবারী গ্রেফতার । - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

টেকনাফে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার। মহিলা মাদক কারবারী গ্রেফতার ।

  • প্রকাশিত : রবিবার, ২ মে, ২০২১, ৮.১৩ এএম
  • ৬৯৩ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ খারাংখালীর নাছরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ খারাংখালীর নাছরপাড়া গ্রামস্থ মৃত হাজী জকির আহমেদের বসতঘরের সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ১মে নাছরপাড়ায় পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী জোখনা খাতুন (৪৫), স্বামী- মৃত হাজী জকির আহমেদ, সাং- নাছরপাড়া, খারাংখালী, ওয়ার্ড নং- ৮, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!