1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬০,০০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার, ১,১০,০০০ টাকা জরিমানা এবং  ৩ (তিন) জন আটক। - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬০,০০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার, ১,১০,০০০ টাকা জরিমানা এবং  ৩ (তিন) জন আটক।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৫.৫৭ পিএম
  • ৭২৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬০,০০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উদ্ধার, ১,১০,০০০ টাকা জরিমানা এবং  ৩ (তিন) জন আটক করে।
র‌্যাব জানায়,  র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ৫মে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ০১:২০ ঘটিকার সময় ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার সুবিদখালী বাজার এলাকায় অভিয়ান পরিচালনা করে ৬০,০০০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১,২০,০০,০০০/- টাকা। এ সময়  নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসার সাথে জড়িত  মানিক রানী দে(৩০), পিতা-মিন্টু চন্দ্র দে, সাং-সুবিদখালী, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড;  আলী হোসেন বাচ্চু(৫০), পিতা-মৃত মাসুম আলী, সাং-সুবিদখালী, থানা-মির্জাগঞ্জা, জেলা-পটুয়াখালীকে ৫০,০০০/- টাকা জরিমানা ও অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং  মোঃ চুন্নু(৪৫), পিতা-মৃত রুস্তম আলী, সাং-সুবিধখালী, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালীকে ৩০,০০০/- টাকা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান, সহকারী কমিশনার (ভুমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মির্জাগঞ্জ, পটুয়াখালী এবং  আনজুমান নেছা, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়, পটুয়াখালী, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫(সংশোধন-২০১০), মোবাইল কোর্ট আইন-২০০৯ এর  ৬(ক) ধারা মোতাবেক জরিমান এবং কারাদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!