1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কক্সবাজারে ১৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কক্সবাজারে ১৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৮ মে, ২০২১, ২.১১ পিএম
  • ৬১৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার সদর থানাধীন রাখাইন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার সদর থানাধীন ৩ নং ওয়ার্ডস্থ রাখাইন পাড়া এলাকায় ওয়েনমা এর বাড়ীতে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ৬মে উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মং ছেন থে (১৯), পিতা- মৃত লুলু, মাতা- মাখি সান, সাং- রাখাইন পাড়া, বড়বাজার ৩ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা+জেলা- কক্সবাজার’কে আটক করে। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে সে জানায়, উক্ত বাড়ীর ২য় তলায় শয়ন কক্ষের খাটের নিচে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল লুকায়িত অবস্থায় আছে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর নিজ হাতে বাহির করে দেওয়া মতে মোট ১৪ (চৌদ্দ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরো স্বীকার করে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন উপায়ে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!