1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
উখিয়া  থেকে ১৪,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। - Madaripur Protidin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

উখিয়া  থেকে ১৪,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

  • প্রকাশিত : শনিবার, ৮ মে, ২০২১, ৩.৫৪ পিএম
  • ৮৩০ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উত্তর সোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
, র‌্যাব-১৫ কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উত্তর সোনারপাড়ার ইয়াছমিন আক্তার স্বামী- নুরুল কাদের এর বসতঘরের পার্শ্বকক্ষে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ৭ মে উপরোক্ত বসতঘরের সামনে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় আসামী ১। কামাল হোসেন (৩৬) (রোহিঙ্গা), পিতা- মৃত জালাল উদ্দিন, সাং- ২ নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক- ডি/৫ মাঝি- ইলিয়াছ,থানা- উখিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ কফিল উদ্দিন (২৬), পিতা- সৈয়দ হোসেন, সাং- উত্তর সোনারপাড়া, ০৩ নং ওয়ার্ড, ইউপি- জালিয়াপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারদের আটক করে এবং তাদের সহযোগী পলাতক আসামী ইয়াছমিন আক্তার (৩৭), স্বামী- নুরুল কাদের, সাং- উত্তর সোনারপাড়া, ৩ নং ওয়ার্ড, ইউপি- জালিয়াপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেখানো মতে বসতঘরের পার্শ্বকক্ষের খাটের উপর থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে মোট ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, পলাতক আসামীর সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!