1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
টেকনাফের হ্নীলা থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার - Madaripur Protidin
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফের হ্নীলা থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৩.৪৮ পিএম
  • ৬৯০ জন পঠিত

অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ আলীখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ টেকনাফ-কক্সবাজার রোডের আলীখালী গ্রামের সোলার প্যানেলের সামনের পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল ১ মে উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মোঃ তারেক মিয়া (১৯) (রোহিাঙ্গা), পিতা- নুর আহমদ, মাতা- আয়েশা বিবি, ব্লক-জি/৭, ক্যাম্প-১০, বালুখালী, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারকে ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!